August 18, 2026, 11:05 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 25 Time View
36

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। এর আগে, ভোর পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়, আসামি দীর্ঘকাল পলাতক থাকায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ডন জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি আবারও আত্মগোপনে চলে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সিআইডি। প্রসিকিউশন পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com