August 18, 2026, 6:51 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

বাংলাদেশ যে অপরাধ করেনি, তার পরিণতিও ভোগ করতে হচ্ছে: আইনুন নিশাত

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 27 Time View
39

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ এমন পরিস্থিতির শিকার, যার জন্য দেশটি দায়ী নয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বিশ্ব পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ দিবসের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ বহু আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে এখন এসব চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং নিজস্ব দায়বদ্ধতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজ আনোয়ার বাংলাদেশের অনন্য ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। একই অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরিবেশের ক্ষতি রোধে ইটভাটা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। জলবায়ু সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com