August 18, 2026, 3:10 pm
সর্বশেষ সংবাদ:
সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দুদকে

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 37 Time View
60

ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামক একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণের সীমা জালিয়াতির আশ্রয় নিয়ে ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। পরবর্তীতে এই বিপুল পরিমাণ অর্থ পরস্পর যোগসাজশে আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম, ইসলামী ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাসহ মোট ৩৮ জন ব্যক্তি। অভিযোগকারী ব্যাংক কর্তৃপক্ষের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে এই অর্থ লোপাট করা হয়েছে, যা বর্তমান তদন্তে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com