August 18, 2026, 3:14 pm
সর্বশেষ সংবাদ:
সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

গাড়ি ফেলে পালালেন চালক, পরে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার সোনা

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 43 Time View
58

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা সমমূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক গাড়ি ফেলে দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত জব্দ করা হয়, যার ওজন প্রায় ১ কেজি ৮১২ গ্রাম।

উদ্ধার করা সোনাগুলো ২৪ ক্যারেটের খাঁটি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সোনা ছাড়াও গাড়িটির ভেতর থেকে একটি নতুন আইফোন, ল্যাপটপ, নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের আটটি কার্ড এবং চালকের জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু ব্যক্তিগত নথিপত্র পাওয়া গেছে। এই ঘটনায় কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছে এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com