August 18, 2026, 3:10 pm
সর্বশেষ সংবাদ:
সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

বাংলা কিউআরে আন্তঃব্যাংক লেনদেনে কোনো চার্জ লাগবে না

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 40 Time View
59

ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনে সব ধরনের চার্জ বা ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহক, মার্চেন্ট কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করার সময় বাড়তি কোনো ফি আদায় করতে পারবে না। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা পৃথক দুটি সার্কুলারে দেশের সব ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পিএসও-কে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নিয়ে ব্যবসায়ীদের আপত্তির প্রেক্ষাপটে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে এই নতুন নীতি গ্রহণ করল কর্তৃপক্ষ।

ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থাও রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতি অনুযায়ী, বাংলা কিউআর ব্যবহার করে এনপিএসবি লেনদেনে প্রতি হাজার টাকায় মার্চেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান ১ টাকা এবং কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ২ টাকা হারে প্রণোদনা পাবে। তবে কৃত্রিমভাবে লেনদেন ভাগ করা বা কোনো ধরনের জালিয়াতি রোধে কঠোর নজরদারি থাকবে। কোনো অস্বাভাবিক লেনদেন বা নিয়মবহির্ভূত সুবিধা গ্রহণের চেষ্টা করলে তা পর্যালোচনা ও সমন্বয় করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকবে। মূলত নিরাপদ ও সাশ্রয়ী ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com