ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার
Reporter Name
Update Time :
Tuesday, August 11, 2026
28 Time View
ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার
সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি ১২/এ এলাকার আবাহনী মাঠ সংলগ্ন মোড়ে আকস্মিকভাবে একটি বিশাল গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টির মধ্যে গাছটি রাস্তার ওপর আছড়ে পড়লে নিচে থাকা তিনটি প্রাইভেটকার মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।ঘটনার সময় সড়কটিতে যান চলাচল সীমিত থাকলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গাছটি পড়ে যাওয়ায় ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাফিক পুলিশের ভাষ্যমতে, একটানা বৃষ্টির প্রভাবেই গাছটি দুর্বল হয়ে উপড়ে পড়েছে।
38
সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি ১২/এ এলাকার আবাহনী মাঠ সংলগ্ন মোড়ে আকস্মিকভাবে একটি বিশাল গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টির মধ্যে গাছটি রাস্তার ওপর আছড়ে পড়লে নিচে থাকা তিনটি প্রাইভেটকার মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সময় সড়কটিতে যান চলাচল সীমিত থাকলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গাছটি পড়ে যাওয়ায় ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাফিক পুলিশের ভাষ্যমতে, একটানা বৃষ্টির প্রভাবেই গাছটি দুর্বল হয়ে উপড়ে পড়েছে।