August 18, 2026, 10:50 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 31 Time View
44

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর আরোপিত তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। আজ সোমবার মধ্যরাত থেকে জেলেরা পুনরায় হ্রদে মাছ ধরার অনুমতি পাচ্ছেন। মা মাছের সুষ্ঠু প্রজনন এবং বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল।

দীর্ঘ ১০৫ দিনের বিরতি শেষে মৎস্য আহরণ শুরু হওয়ার খবরে স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মাছ সংরক্ষণের জন্য শহরের বরফ কলগুলো পুনরায় চালু করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) জানিয়েছে, এবার আগের চেয়ে মাছের উৎপাদন বেশি হবে এবং এর ফলে সরকারি রাজস্বও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মোট ৭২ প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে ৬৬টি দেশি ও ৬টি বিদেশি প্রজাতির। মৎস্য সম্পদের সুরক্ষা এবং অপচয় রোধে এবার মাছ অবতরণের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com