কৃষককে ধরে নিয়ে যাওয়ায় ভারতের দুই নাগরিককে তুলে আনলো গ্রামবাসী
Reporter Name
Update Time :
Tuesday, August 11, 2026
26 Time View
কৃষককে ধরে নিয়ে যাওয়ায় ভারতের দুই নাগরিককে তুলে আনলো গ্রামবাসী
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে আব্দুল মান্নান (৬৫) নামে এক বাংলাদেশি কৃষক আটকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছে নিজের জমিতে কীটনাশক দেওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন।স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক বাংলাদেশি কৃষককে ফিরিয়ে আনা এবং উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি...
39
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে আব্দুল মান্নান (৬৫) নামে এক বাংলাদেশি কৃষক আটকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছে নিজের জমিতে কীটনাশক দেওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক বাংলাদেশি কৃষককে ফিরিয়ে আনা এবং উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।