November 11, 2026, 9:42 pm
সর্বশেষ সংবাদ:
পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে কী পেলো চট্টগ্রামবাসী?

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 92 Time View

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গিয়ে দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন। এ সফরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান এবং কক্সবাজারের মহেশখালীতে মেগা প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় আলেম সমাজ ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। তার এই সফরকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেলেও, উন্নয়ন প্রত্যাশা পূরণের বাস্তববায়ন নিয়ে তারা বেশ আশাবাদী।

বিশেষ করে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হাটহাজারীতে আর্থিক অনুদান বিতরণের উদ্যোগটি প্রশংসিত হয়েছে। একই সঙ্গে ফটিকছড়িতে শিল্পাঞ্চল গড়ে তোলা, গ্যাস সংযোগ নিশ্চিত করা, বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং নাজিরহাট-রামগড় রেললাইন সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের সমস্যা যেমন জলাবদ্ধতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজনৈতিক মহলে এই সফরকে একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, তবে এখন নগরবাসীর নজর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয় সেদিকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com