October 3, 2026, 7:06 am
সর্বশেষ সংবাদ:
বিদেশি অপারেটরের হাতে বন্দর, ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর: নাসীরুদ্দিন পাটওয়ারী সরকার জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে অঙ্গীকারবদ্ধ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন প্রধানমন্ত্রী—ছড়ানো তথ্যটি সঠিক নয় ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অবশেষে ধুমধামে বিয়ে সুচিত্রার চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহম্মদ

জেআইসিতে গুম: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ একদিন পেছালো

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 70 Time View

ডিজিএফআইয়ের ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ বা জেআইসিতে বন্দিদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার প্রসিকিউটর শাইখ মাহদী জানিয়েছেন, সাক্ষী অসুস্থ থাকায় আদালতে সময়ের আবেদন করা হয়েছিল, যা বিচারক মঞ্জুর করেছেন। ফলে বুধবার পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত ঢাকা সেনানিবাসে অবস্থিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এ ২৬ জনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ১০ জন আসামি, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন, তারা বর্তমানে পলাতক রয়েছেন। গত জুলাই মাসে এই মামলায় ষষ্ঠ সাক্ষী হিসেবে নিজের জবানবন্দি দিয়েছিলেন তাজুল ইসলাম সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com