August 18, 2026, 5:34 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 25 Time View
36

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৮ জন এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগী পাওয়া গেছে ৮৭২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট এক লাখ ৩৮ হাজার ১৮৪ জন সন্দেহজনক এবং ১৭ হাজার ৩৮৫ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, হামে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবার উপরে রয়েছে। ঢাকা বিভাগে নিশ্চিত হামে ৬২ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক ক্ষেত্রে এই সংখ্যাটি ৩৪২। অন্যান্য বিভাগেও আক্রান্ত ও মৃত্যুর ঘটনা পর্যায়ক্রমে বাড়ছে বলে স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com