August 18, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:

খেলা শুরু: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রকাশ রাজ

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 29 Time View
41

জনপ্রিয় বলিউড অভিনেতা প্রকাশ রাজ অভিযোগ করেছেন যে, কর্ণাটকে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) কার্যক্রমের আওতায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে তিনিও একজন। বেঙ্গালুরুর এই কেন্দ্রেই তার জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা, এমনকি ২০১৯ সালের নির্বাচনে তিনি এখান থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে অভিনেতা কটাক্ষের সুরে বলেন, ক্ষমতাসীনরা হয়তো তাদের পছন্দমতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে তিনি এই পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত এবং ভোটার তালিকায় নিজের নাম পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও রাজি। এদিকে, বেঙ্গালুরুতে ভোটার যাচাইয়ের সময় বিপুল সংখ্যক ভোটারের নাম বিভিন্ন শ্রেণিতে বাদ পড়ায় বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পরিস্থিতি বিবেচনায় কর্ণাটকের নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com