August 18, 2026, 9:16 am

ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 22 Time View
33

ঝালকাঠি জেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। জেলার মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের মধ্যে একজনও পাস করতে পারেনি। ফলাফল প্রকাশের পর এই তথ্য সামনে আসায় স্থানীয় শিক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি মাধ্যমিক বিদ্যালয় এবং সাতটি মাদরাসা রয়েছে।

ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক সংকট, শিক্ষার্থীদের নিয়মিত না আসা এবং নতুন শিক্ষাক্রমের প্রতি ভীতিকে দায়ী করেছেন। তবে জেলা শিক্ষা অফিসার মো. আবু সাইদ জানিয়েছেন, এই ব্যর্থতার কারণ অনুসন্ধানে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com