August 18, 2026, 11:56 am
সর্বশেষ সংবাদ:
রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা

দীর্ঘদিন বন্ধ থাকার পর উন্মুক্ত হলো বান্দরবানের চার পর্যটন কেন্দ্র

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 43 Time View
56

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে নাফাখুম ঝর্ণাসহ বান্দরবানের চার পর্যটন কেন্দ্র।

মঙ্গলবার (১১ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার তমাতুঙ্গী হতে ২৪ কিমি টিওবি পর্যন্ত ও তিন্দুমুখ হতে নাফাখুম পর্যন্ত, রুমা উপজেলার কেওক্রাডং পর্বত হতে সুংসুংপাড়া পর্যন্ত, রিজুক ঝর্ণা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।

তবে সংশ্লিষ্ট সড়ক, স্থানসমূহে সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সড়ক, স্থানসমূহের নিরাপত্তা সংক্রান্ত সব বিধি-নিষেধ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com