August 18, 2026, 7:38 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

আরও ১২ জেলায় চালু হলো ই-বেইলবন্ড ব্যবস্থা

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 33 Time View
48

দেশের বিচার ব্যবস্থায় আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও ১২টি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড সেবা চালু করা হয়েছে। আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে বর্তমানে দেশের মোট ২৮টি জেলায় এই ডিজিটাল সেবাটি যুক্ত হলো এবং পর্যায়ক্রমে দেশের সব জেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

নতুন এই পদ্ধতির ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীরা এখন স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে জামিননামা জমা দিতে পারছেন। আগে যেখানে বেইলবন্ড প্রক্রিয়ায় ১২টি ধাপ অতিক্রম করতে হতো, সেখানে এখন একটি ক্লিকেই তা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ওটিপি ব্যবস্থার মাধ্যমে জামিননামা গ্রহণ নিশ্চিত করার এই আধুনিক প্রক্রিয়া অহেতুক কারাবাস ও হয়রানি কমিয়ে দ্রুত বিচার পেতে সহায়তা করবে বলে আশা করছে আইন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা জানান, ই-বেইলবন্ড চালু হওয়া জেলাগুলোতে ইতিমধ্যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এটি জামিননামা যাচাইয়ের সময় কমিয়ে বিচারিক কার্যক্রমে জবাবদিহি আরও শক্তিশালী করবে। এছাড়া, যেসব জেলায় মামলার সংখ্যা সবচেয়ে দ্রুত কমানো সম্ভব হবে, সংশ্লিষ্টদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com