August 18, 2026, 12:46 pm
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন

পটুয়াখালীতে সালিশে গিয়ে মারধরের শিকার নারী ইউপি সদস্য

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 18 Time View
24

পটুয়াখালী সদর উপজেলায় সালিশ বৈঠকে গিয়ে মারধরের শিকার হয়েছেন মাদারবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য তানিয়া বেগম। বুধবার সকালে উপজেলার পশ্চিম ঘেরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ইউপি সদস্য জানান, স্থানীয় একটি জমি নিয়ে বিরোধের সালিশে তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পরপরই খবির, লিটন গাজীসহ বেশ কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর চড়াও হন এবং মারধর করেন।

তানিয়া বেগমের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা একটি হত্যা মামলার আসামি এবং ওই মামলায় ভুক্তভোগী ইউপি সদস্য সাক্ষী হওয়ায় পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত লিটন গাজী মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে দাবি করেছেন, ইউপি সদস্য নিজেই স্বেচ্ছায় মাটিতে শুয়ে পড়েছেন। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com