August 18, 2026, 9:16 am

হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 21 Time View
28

যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জুয়েল হত্যাকাণ্ডের ঘটনায় চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া, অপরাধে সম্পৃক্ততার দায়ে মান্নুর ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিচারক বেগম মাহমুদা খাতুন এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৭ ডিসেম্বর পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান তার ভাই হাকিম মোড়লের ওপর চড়াও হন। এসময় মারামারি থামাতে গেলে হাকিমের ছেলে জুয়েলের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন মান্নু। পরে মান্নুর ছেলে আলমসহ অন্যরা তাকে মারধর করলে জুয়েল গুরুতর আহত হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বাবা হাকিম মোড়ল আটজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মূল দুই আসামিকে সাজা প্রদান করেন এবং অপর ছয় আসামিকে খালাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com