ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য
Reporter Name
Update Time :
Saturday, August 15, 2026
31 Time View
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে এক নারী ইউপি সদস্যকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা বেগমকে এই পদে মনোনীত করায় নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ উঠেছে, নির্বাচিত জনপ্রতিনিধি এই দায়িত্বে থাকলে তথ্য যাচাই বা সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতির সুযোগ থাকতে পারে।বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে রেহানা বেগমের পক্ষ থেকে অসংলগ্ন উত্তর পাওয়া যায়। এ বিষয়ে ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানিয়েছেন, নীতিমালায় জনপ্রতিনিধিদের এমন পদে কাজ করার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন বহির্ভূত কোনো নিয়োগ হয়ে...
42
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে এক নারী ইউপি সদস্যকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা বেগমকে এই পদে মনোনীত করায় নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ উঠেছে, নির্বাচিত জনপ্রতিনিধি এই দায়িত্বে থাকলে তথ্য যাচাই বা সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতির সুযোগ থাকতে পারে।
বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে রেহানা বেগমের পক্ষ থেকে অসংলগ্ন উত্তর পাওয়া যায়। এ বিষয়ে ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানিয়েছেন, নীতিমালায় জনপ্রতিনিধিদের এমন পদে কাজ করার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন বহির্ভূত কোনো নিয়োগ হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাদ দিয়ে তালিকা থেকে যোগ্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।