November 11, 2026, 10:02 pm
সর্বশেষ সংবাদ:
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 81 Time View

চিকিৎসাসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বাস্থ্যখাতে সিন্ডিকেটকারী ব্যক্তি বা গোষ্ঠী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অসাধু চক্রকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকারি হাসপাতাল পরিচালনার দায়িত্ব রাষ্ট্রের, কোনো ব্যক্তিগত বা দলীয় ফান্ড দিয়ে তা চালানো সম্ভব নয়। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, পঞ্চগড় সদর হাসপাতালের নবনির্মিত ভবনে দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই সেখানে সেবা কার্যক্রম চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com