August 18, 2026, 8:55 am
সর্বশেষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমবে খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি

রিকশায় মাইক্রোবাসের ধাক্কা, বিএনপি নেতা নিহত

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 13 Time View
18

নোয়াখালীর সেনবাগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কানকিরহাটের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশার চালক রয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোশাররফ হোসেন মজুমদার মারা যান। নিহত মোশাররফ কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসের চালক পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com