August 18, 2026, 4:36 am
সর্বশেষ সংবাদ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক সরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে ৬৯ কর্মকর্তা নিয়োগ জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাৎ, দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের

মানিকগঞ্জ-৩ আসনে পাঁচ মাসে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 16 Time View
22

মানিকগঞ্জ-৩ আসনের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গত পাঁচ মাসে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নিয়ে তিনি জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে সমান গুরুত্ব দিচ্ছে। এছাড়া এই নির্বাচনী এলাকায় চারটি সেতু নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা এবং এলজিইডির মাধ্যমে বিভিন্ন সড়ক ও সেতু প্রকল্পে আরও ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

উন্নয়নকাজে অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। বিশেষ করে যেসব ঠিকাদার কাজ মাঝপথে ফেলে রেখেছেন, তাদের দ্রুত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। অন্যথায় সংশ্লিষ্টদের ব্ল্যাকলিস্ট করার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে এবং কাজের মান ও সময়সীমার বিষয়ে আপসহীন থাকতে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে মানিকগঞ্জে দুটি উপশহর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে গজারিয়া এলাকায় একটির স্থানও পরিদর্শন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভার পাশাপাশি মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন এবং জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com