August 18, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয়

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 12 Time View
16

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের আইনি বাধ্যবাধকতা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার নিজেদের আদালতের অনুমোদন নেবে কি না, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব প্রক্রিয়া। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি আইনত দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া না পাওয়া গেলেও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পলাতক অপরাধীদের হস্তান্তরের বিষয়ে দিল্লিকে বারবার তাগিদ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com