August 18, 2026, 6:20 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 11 Time View
16

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দেড় ঘণ্টা অবরুদ্ধ রেখে ভয়ভীতি প্রদর্শন ও জোর করে মুচলেকা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহীমের দাবি, ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার জেরে তাকে প্রভোস্টের কক্ষে ডেকে ব্যক্তিগত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং হল প্রশাসন ও সাইবার আইনে মামলার ভয় দেখিয়ে নিজের পছন্দমতো বয়ানে সই করানো হয়।

অভিযোগের বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন সব ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই শিক্ষার্থী ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে তাকে নাস্তা করানো হয়েছে। তবে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতেই প্রভোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com