August 18, 2026, 7:38 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 11 Time View
18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও জবরদস্তি করার ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত না করে কালক্ষেপণ করছে এবং পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা চালাচ্ছে।

শিক্ষার্থীদের দাবির মুখে ঘটনাস্থলে প্রক্টর উপস্থিত হলেও তার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ডাকসুর নেতারা প্রভোস্টের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ হস্তান্তরের দাবি জানালেও হল প্রশাসন তাতে অস্বীকৃতি জানায়। ফুটেজ প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা প্রভোস্টের কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন। এদিকে, শিক্ষার্থীদের হেনস্তা ছাড়াও প্রভোস্টের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com