August 18, 2026, 4:35 am
সর্বশেষ সংবাদ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক সরকারি হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে ৬৯ কর্মকর্তা নিয়োগ জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাৎ, দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের

উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 4 Time View
8

জুলাই মাসের গণঅভ্যুত্থান দমনে উসকানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করতে বলা হয়েছে। বর্তমানে তারা সবাই অন্য পৃথক মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি দাবি করেন, তদন্ত সংস্থার অনুসন্ধানে গণঅভ্যুত্থান দমনে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে এবং আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী উসকানি দেওয়াও একটি বড় ধরনের অপরাধ। এছাড়া প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, গত ১৪ জুলাই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কিছু সাংবাদিকের করা প্রশ্ন ও মন্তব্য আন্দোলনকারীদের উসকে দেওয়ার পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রীকে বিতর্কিত মন্তব্যে প্ররোচিত করেছিল, যা অপরাধ সংগঠনের পথ প্রশস্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com