পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ
Reporter Name
Update Time :
Tuesday, August 18, 2026
15 Time View
পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ
সরকারি চিকিৎসকদের ডিপিসির মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করতে এইচআরআইএস (HRIS) প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৬ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের তাদের প্রোফাইলে ১৯টি গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুলভাবে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। গত ১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যের তালিকায় রয়েছে বিসিএস ব্যাচ, নিয়োগের প্রজ্ঞাপন, মেধাক্রম, নিয়মিতকরণের তথ্য, একাডেমিক সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন, বর্তমান কর্মস্থল, পদোন্নতির ইতিহাসসহ বিভিন্ন পেশাগত নথিপত্র। অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৬ আগস্টের পর পদোন্নতি সংক্রান্ত পদবি ও ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ আর থাকবে না। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ...
21
সরকারি চিকিৎসকদের ডিপিসির মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করতে এইচআরআইএস (HRIS) প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৬ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের তাদের প্রোফাইলে ১৯টি গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুলভাবে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। গত ১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যের তালিকায় রয়েছে বিসিএস ব্যাচ, নিয়োগের প্রজ্ঞাপন, মেধাক্রম, নিয়মিতকরণের তথ্য, একাডেমিক সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন, বর্তমান কর্মস্থল, পদোন্নতির ইতিহাসসহ বিভিন্ন পেশাগত নথিপত্র। অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৬ আগস্টের পর পদোন্নতি সংক্রান্ত পদবি ও ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ আর থাকবে না। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং কোনো ভুল তথ্য পাওয়া গেলে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।