October 3, 2026, 10:31 am
সর্বশেষ সংবাদ:
প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড় চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা ট্রাম্পের রপ্তানি নিষেধাজ্ঞা হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 64 Time View

চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আরাফাত (২৪) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মদুনাঘাট বাজার এলাকা থেকে অস্ত্রধারী কয়েকজন আরাফাতকে ধাওয়া করে এবং ঘটনাস্থলে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে গুলির আঘাত থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহত আরাফাত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থক বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুরোনো কোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com