August 18, 2026, 3:11 pm
সর্বশেষ সংবাদ:
সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 8 Time View
13

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযান এবং পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজির কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, এটিই প্রথম কোনো পলাতক আসামিকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক পদক্ষেপ।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জেনারেল আজিজ বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি বিচারের মুখোমুখি করা হবে। একই সাথে মামলার অন্যান্য পলাতক আসামিদেরও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com