August 21, 2026, 7:14 pm
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের মন্ত্রীর দাবি: মানুষের ডায়াবেটিস চিনির দাম বাড়লে সমস্যা নেই প্রতিবন্ধীদের অটোরিকশা দিলেন আমিনুল হক নতুন রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন ‘চূড়ান্ত’ জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার মুখ, শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 53 Time View
85

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের দিন সংসদ কক্ষের বৈঠকে (ভোটের সময়) প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ভোটারদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে সংস্থাটি, যেখানে বলা হয়েছে ভোটদানের সময় করণীয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা নির্দেশিকাটি জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে ঢুকে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

সংসদ কক্ষে নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজ নাম ও বিভক্তি সংখ্যা মুদ্রিত ব্যালট পেপার পাওয়ার পর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তাকে ফেরত দিতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

ভোট দেওয়ার পর ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সে রাখতে হবে। কোনো কারণে সরবরাহকৃত ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখার আগে সেটি নিয়ে নির্বাচনী কর্তার কাছে উপস্থাপন করতে হবে।

নির্বাচনী কর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ ছাড়া, ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনী প্রচার করা বা এ উদ্দেশে কোনো বক্তব্য কিংবা ভাষণ দেওয়া যাবে না। ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যার উদ্ভব হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে। ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে সেখানে পূর্ণ নাম লিখতে হবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com