September 21, 2026, 3:09 pm

রাজেন্দ্রপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 71 Time View

কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা হয়ে টোক-কাপাসিয়া এবং গাজীপুরের রাজেন্দ্রপুর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে। গত ১৭ আগস্ট বিভাগটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।

প্রকল্পটির আওতায় কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু করে পাকুন্দিয়া থানার ঘাট হয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি চিঠির সূত্র ধরে এই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চার লেনের এই সড়কটি বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুরের যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও সহজতর হবে। এটি ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com