November 11, 2026, 9:38 pm
সর্বশেষ সংবাদ:
পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

শায়রুল কবির খানের বোনের ইন্তেকাল, নেত্রকোনায় দাফন

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 89 Time View

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাংবাদিক শায়রুল কবির খানের ছোট বোন শিউলী খানম পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫৭ বছর বয়সী শিউলী খানম গত ১৫ আগস্ট স্ট্রোক করার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার বেলা ১১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। পরে বাদ আসর নেত্রকোনার মোক্তারপাড়া জামে মসজিদে জানাজা শেষে সাতপাই কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মৃতকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিউলী খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শায়রুল কবির খান তার বোনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com