November 11, 2026, 9:30 pm
সর্বশেষ সংবাদ:
জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 84 Time View

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ নতুন করে গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ম্রাসা থোয়াই মারমাকে এই পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে চেয়ারম্যান ছাড়াও ১৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগের গঠিত পরিষদ বাতিল করা হয়েছে এবং এখন থেকে নবগঠিত এই পরিষদই ১৯৮৯ সালের জেলা পরিষদ আইন ও এর সংশোধনী অনুযায়ী প্রশাসনিক সব দায়িত্ব পালন করবে। মূলত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে একইসঙ্গে এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর ম্রাসা থোয়াই মারমা জানিয়েছেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তিনি স্থানীয় সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com