মুক্তমনা সমাজ গড়ার অঙ্গীকারে ঢাবি ছাত্র ইউনিয়নের বিজ্ঞান শাখার কমিটি
Reporter Name
Update Time :
Friday, August 21, 2026
12 Time View
মুক্তমনা সমাজ গড়ার অঙ্গীকারে ঢাবি ছাত্র ইউনিয়নের বিজ্ঞান শাখার কমিটি
বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পথচলা শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিজ্ঞান শাখা। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত এক কর্মীসভায় সংগঠনটির এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি সংসদের সহ-সভাপতি মধুসূদন কর্মকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতিন ইশরাক।ঘোষিত সাত সদস্যের এই আহ্বায়ক কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য বিশ্বাসকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম ও দীপ্র সাহা। কমিটির অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঢাবি সংসদের সভাপতি দূর্জয় রায়। নবগঠিত এই কমিটির মাধ্যমে ক্যাম্পাসে বিজ্ঞানচর্চা এবং মুক্তচিন্তার ধারাকে আরও বেগবান করার দৃঢ় সংকল্প প্রকাশ...
17
বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পথচলা শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিজ্ঞান শাখা। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত এক কর্মীসভায় সংগঠনটির এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি সংসদের সহ-সভাপতি মধুসূদন কর্মকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতিন ইশরাক।
ঘোষিত সাত সদস্যের এই আহ্বায়ক কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য বিশ্বাসকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম ও দীপ্র সাহা। কমিটির অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঢাবি সংসদের সভাপতি দূর্জয় রায়। নবগঠিত এই কমিটির মাধ্যমে ক্যাম্পাসে বিজ্ঞানচর্চা এবং মুক্তচিন্তার ধারাকে আরও বেগবান করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন।