August 22, 2026, 3:52 am
সর্বশেষ সংবাদ:
এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো নিয়ে কোনো অহংকার নেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার বঙ্গভবনে সন্ধ্যার সেই মুহূর্ত ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য বিরোধী দলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ—একই সূত্রে গাঁথা: ডাকসু নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে যা লিখলেন প্রধানমন্ত্রী

তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ—একই সূত্রে গাঁথা: ডাকসু

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 18 Time View
37

ঐতিহাসিক ব্যক্তিত্ব সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী তিনজনকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ২৬ জন অংশগ্রহণকারীকে সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী সুহাইল মাহদীন এবং স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

বক্তব্যে মুসাদ্দিক আলী তিতুমীরের ঔপনিবেশিকবিরোধী সংগ্রামের সাথে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সাদৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, জালিমের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের চেতনা থেকেই তিতুমীরের বাঁশেরকেল্লা এবং জুলাইয়ের প্রতিরোধ গড়ে উঠেছিল। তরুণ প্রজন্মের মাঝে এমন ইতিহাস চর্চা বাড়াতে ডাকসুর পক্ষ থেকে বিজয়ীদের প্রবন্ধগুলো নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণাও দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com