August 24, 2026, 3:26 am
সর্বশেষ সংবাদ:
মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য বাজুসের

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 14 Time View

দেশের জুয়েলারি শিল্পকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার লক্ষ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি থেকে প্রায় ৭ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংগঠনটি। রাজধানীর ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল-২০২৬’-এ এমন উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান সংগঠনের প্রেসিডেন্ট এনামুল হক খান। তাদের মূল উদ্দেশ্য হলো, এই খাতকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পে রূপান্তর করা।

বাজুসের মতে, বিদ্যমান কিছু নীতিমালা ও আমদানিতে জটিলতা এই শিল্পের প্রসারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই অলংকার আমদানির প্রক্রিয়া সহজতর করলে স্থানীয় বাজারে সোনার দাম অনেকটা কমে আসবে বলে তাদের অভিমত। এছাড়া ‘স্বর্ণপল্লী’ নামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ডিজিটাল সোনা মজুত ভাণ্ডার তৈরি এবং অপ্রদর্শিত সোনা প্রদর্শনের সুযোগ দিলে সরকার বড় অংকের রাজস্ব আদায় করতে পারবে। তাদের প্রস্তাবিত উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হলে প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের জিডিপিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com