November 11, 2026, 9:17 pm
সর্বশেষ সংবাদ:
জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসা শুরু, এবার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 76 Time View

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খুশিতে মিষ্টি না কিনে সেই অর্থ ক্যানসার আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য দান করেছিলেন একদল শিক্ষার্থী। তাদের এই মানবিক দৃষ্টান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। মানবতার এই আহ্বানে সাড়া দিয়ে অসুস্থ লাইলী বেগমের চিকিৎসার ব্যয়ভার বহনে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান নাঈম সিকদারের পরিবারের কাছে হস্তান্তর করেন। অভাবের তাড়নায় এবং মায়ের দুরারোগ্য ব্যাধিতে দিশেহারা নাঈম প্রধানমন্ত্রীর এমন সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বর্তমানে সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা চলছে লাইলী বেগমের।

উল্লেখ্য, নাঈমের পরিবার চরম আর্থিক সংকটে থাকাকালীন তার সহপাঠীরাই প্রথমে ৪০ হাজার টাকা সংগ্রহ করে তাদের পাশে দাঁড়ায়। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হওয়া এই মানবিক উদ্যোগে পরবর্তীতে প্রধানমন্ত্রী যুক্ত হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com