September 21, 2026, 1:59 pm

পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 30 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক মতাদর্শ নয়, বরং সততা ও মেধাকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আজ ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। তিনি স্পষ্ট করেন যে, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাই হবে পদোন্নতির প্রধান মাপকাঠি।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনীর অবদানকে প্রধানমন্ত্রী বিশেষভাবে মূল্যায়ন করেন। অনুষ্ঠান শেষে তিনি বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এসময় তিনি এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের (এডিএসআই) আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম ও গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দেশের প্রতিরক্ষা খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও আত্মনির্ভরশীল হওয়ার এই প্রচেষ্টাকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com