August 24, 2026, 3:31 am
সর্বশেষ সংবাদ:
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ

ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 12 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির নেতাদের সঙ্গে এক সৌজন্যমূলক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা। গত ২৩ আগস্ট আয়োজিত এই সভায় দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেন ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের ছাত্ররাজনীতির বর্তমান অবস্থা, এর প্রয়োজনীয় সংস্কার এবং রাজনীতিতে নারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধিরা বর্তমান ছাত্ররাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আইডিয়া এক্সচেঞ্জ এবং লিডারশিপ কনফারেন্সের মতো কর্মসূচি আয়োজনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের দাবিও জানানো হয়েছে। সংগঠনের নেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি মার্কিন দূতাবাসের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com