প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিএফআইএল) বিরুদ্ধে আমানতের অর্থ ফেরত না দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির ভুক্তভোগী গ্রাহকরা। নিজেদের জমানো মূল টাকা এবং প্রাপ্য মুনাফা বুঝে পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়েছেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেওয়া এক আবেদনে গ্রাহকরা বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানিয়েছেন।
ভুক্তভোগী আমানতকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তারা নিজেদের পাওনা বুঝে পেতে নানাভাবে চেষ্টা করলেও কোনো সুরাহা মেলেনি। এ অবস্থায় আমানতকারীদের স্বার্থ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।