মহাসড়কে বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলার বা অবৈধ যানবাহন দিয়ে যাত্রী পরিবহনের ঘটনায় সৃষ্টি হওয়া বিবাদের জেরে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাউন্টারের সামনে অবৈধভাবে যাত্রী ওঠানো নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের নিরসন না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হচ্ছে না। এদিকে, বাস বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে, যার প্রভাব পড়েছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালেও।