August 26, 2026, 10:01 pm
সর্বশেষ সংবাদ:
২০২৭ সালেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান ‘বিএনপির লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুত আছে: কৃষিমন্ত্রী মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে? সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার কয়লাখনি ইস্যুতে ২০ বছর পর ফের উত্তাপ ফুলবাড়ী আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 15 Time View

ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি নীতিমালা অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এখন থেকে যেসব স্থাপনা অনুমোদিত নকশা বা বিধিমালার তোয়াক্কা না করে তৈরি করা হবে, প্রয়োজনে সেগুলোতে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্মাণ বিধিমালা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে ভবন পরিদর্শনের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, ইমারত পরিদর্শকদের শূন্য পদ দ্রুত পূরণ করার এবং তাদের সুনির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কোনো ভবনে অনিয়ম ধরা পড়লে এবং তা সংশোধনের পর পুনরায় প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার-প্রচারণাও জোরদার করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষকে এই কঠোর সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ভবন নির্মাণের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com