August 27, 2026, 2:10 am
সর্বশেষ সংবাদ:
এআই দিয়ে এমপির ছবি বিকৃতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি, মানতে হবে যেসব শর্ত সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য এমপিও শিক্ষকদের বদলিতে ১২ হাজার আবেদন, সময় শেষ বৃহস্পতিবার যশোরে স্বর্ণ ব্যবসায়ী হ/ত্যা : গোপালগঞ্জ থেকে ‘অন্যতম আসামি’ গ্রেপ্তার আসিফ আকবরের কড়া সমালোচনা করে যা বললেন রাশেদ খাঁন ‘ইশকে মোস্তফা’য় মুখর টিএসসি, ‘তাজদারে হারাম’ থেকে ‘নবী মোর পরশ মণি’ মৃত্যুপুরী নেপাল, নিহত বেড়ে ১০০ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি নেপালে নিরাপদে আছেন অপু বিশ্বাস, ভক্তদের জানালেন নিজেই

ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 18 Time View

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং টেকসই জ্বালানি নিরাপত্তা অর্জনে পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত ‘অ্যাটলাস’ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি বলেন, আধুনিক স্মল মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে এই ধরনের উদ্ভাবনী প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে মন্ত্রী বাংলাদেশের জ্বালানি সংকটের কথা তুলে ধরে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক পারমাণবিক সক্ষমতা তিনগুণ করার উদ্যোগকে সমর্থন জানায়। এছাড়া, পারমাণবিক প্রযুক্তির নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বেসামরিক ক্ষেত্রে এর ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরিতে বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com