August 27, 2026, 2:41 am
সর্বশেষ সংবাদ:

গণপতি পরিবার হত্যার বিচারসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর অবস্থান

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 24 Time View

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি রায় ও তার পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাস। বুধবার সন্ধ্যায় শুরু হওয়া এই কর্মসূচি প্রায় চার ঘণ্টা ধরে চলে।

শিক্ষার্থী জয় বিশ্বাস তার দাবিনামায় তিনটি মূল বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ এবং সংখ্যালঘুসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করা। তিনি এই ন্যায়সংগত দাবিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সংহতি ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com