August 27, 2026, 2:06 pm
সর্বশেষ সংবাদ:

ঢাকার তিন বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 6 Time View

রাজধানীর গুলশান ও ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অন্তর্গত কড়াইল, সাততলা এবং ভাসানটেক বস্তির বাসিন্দাদের আধুনিক আবাসন সুবিধার আওতায় আনতে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উদ্যোগে বস্তিবাসীদের জন্য ২০ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ৬০০ থেকে ৬৫০ বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে, যার জন্য তাদের কোনো ভাড়া গুনতে হবে না, কেবল বিদ্যুৎ ও পানির মতো পরিষেবাগুলোর খরচ বহন করতে হবে। পুরো অর্থ একসাথে সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে এই বিনিয়োগ সম্পন্ন করবে চীন।

বাসন প্রকল্পের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতেও চীনের সঙ্গে নতুন করে সহযোগিতার পথ প্রশস্ত হয়েছে। এর অংশ হিসেবে আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের কাজ চলছে, যা আগামী ১৮ মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়াও দাশেরকান্দি পয়োনিষ্কাশন শোধনাগার প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে চীন প্রায় ১০০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছে। দক্ষ জনশক্তি গড়তে ম্যান্ডারিন ভাষা শিক্ষা এবং বন্দরের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের এই পারস্পরিক সহযোগিতা চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com