August 28, 2026, 4:53 am
সর্বশেষ সংবাদ:
দুবাইয়ের যন্ত্রাংশে চট্টগ্রামে বানানো বিএমডব্লিউ গাড়ি জব্দ রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব-কমিটি পুনর্বহালে চট্টগ্রাম যুবদলের মিছিল শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেফতার কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন? রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 7 Time View

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য দুইজন হলেন পরশের স্ত্রী নাহিদ সুলতানা এবং তাজনীন ওহাব বৃষ্টি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরশ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগের পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদক নিশ্চিত হয়। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং অভিযুক্তরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে আদালতের কাছে এই আবেদন করা হয়েছিল, যা বিচারক মঞ্জুর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com