November 12, 2026, 9:50 pm
সর্বশেষ সংবাদ:
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি ঢাকায় বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একই স্কুলে পড়া শিক্ষার্থীদের পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে? ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে রাষ্ট্রায়ত্ত ৩৫ শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা এক করল সরকার

হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 74 Time View

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে দ্রুত তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশের আহ্বান জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। শনিবার ফেসবুকের এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আবদুল্লাহ যদি তার বক্তব্য নিয়ে ক্ষমা না চান, তবে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। মাদানী স্পষ্টভাবে জানিয়েছেন যে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আবেগ ও ঐতিহ্যের জায়গা জামিয়া ইউনুসিয়া নিয়ে কোনো বিরূপ মন্তব্য তারা মেনে নেবেন না।

রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রতিবাদী হলেও ভুল স্বীকার করলে উদারচিত্তে ক্ষমা করতে জানে। হাসনাত আবদুল্লাহ যদি দ্রুত তার অবস্থান পরিবর্তন করেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি, তিনি হাসনাত আবদুল্লাহর শারীরিক গঠন বা গায়ের রং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান। পরিশেষে মাদানী সতর্ক করে বলেন, যদি কেউ ‘হাসিনা স্টাইলে’ ব্রাহ্মণবাড়িয়ায় অস্থিরতা তৈরির চেষ্টা করে, তবে কেবল সেই এলাকা নয়, বরং পুরো দেশ উত্তাল হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com