August 30, 2026, 5:06 am
সর্বশেষ সংবাদ:

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 6 Time View

পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ দেখিয়ে ভারতের হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় রপ্তানিকারক সংগঠনের পক্ষ থেকে শনিবার এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ভারতীয় ব্যবসায়ীরা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় ব্যবসায়ীদের এই আকস্মিক সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশি আমদানিকারকরা। বিশেষ করে যেসব ট্রাকে পচনশীল পণ্য বোঝাই রয়েছে, সেগুলো সময়মতো খালাস না করা গেলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া বন্দরকেন্দ্রিক কর্মসংস্থান হারানো শ্রমিকরাও সংকটের মুখে পড়বেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অচলাবস্থা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com