August 30, 2026, 6:08 am
সর্বশেষ সংবাদ:
আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬ মৃত্যুর সময় ঋণের পাহাড়, এখন কোটি কোটি ডলারের মালিক মাইকেল জ্যাকসন! পর্যটকদের নির্মল আনন্দ দিতে নতুন রূপে সাজবে পতেঙ্গা সৈকত পুলিশ সদস্যকে থাপ্পড় মারা সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ট্রাম্প বক্তব্যে কী বলবেন তা নিয়ে বাজি, হোয়াইট হাউজ কর্মীর জরিমানা সুপারি গাছে না ওঠায় যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

ফরিদপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 8 Time View

ফরিদপুরের ভাঙ্গায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারিয়েছেন। শনিবার রাত আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের বাসিন্দা চয়ন মোল্লা ও সজিব শেখ। ঘটনার পর স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ আহত নয়ন মোল্লাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই চয়ন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মৃতদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com