August 30, 2026, 5:25 pm
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি বেঁচে আছেন, নাকি মৃত? ১৩ বছরেও যে প্রশ্নের উত্তর মেলেনি গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 4 Time View

প্রাকৃতিক দুর্যোগের যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে খাদ্য মজুত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুত রাখা হচ্ছে যাতে জরুরি প্রয়োজনে তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। রোববার মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

পরিদর্শনকালে মন্ত্রী গুদামে থাকা ধান, গম ও আটার মান সন্তোষজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্যগুদামগুলোর নিরাপত্তা ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। মানিকগঞ্জের মতো সারা দেশের গুদামগুলোতেও পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা যেকোনো সংকটময় মুহূর্তে দেশের মানুষের চাহিদা মেটাতে সক্ষম হবে।

খাদ্যগুদামের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথাও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর উদাহরণ হিসেবে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com