November 11, 2026, 8:29 pm
সর্বশেষ সংবাদ:
এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 110 Time View

গত ১৭ বছরে বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি বলেন, তৎকালীন শাসকরা জনস্বাস্থ্যের উন্নয়নের পরিবর্তে নিজেদের আখের গোছাতে এবং ক্ষমতার মোহে ব্যস্ত ছিল। এর ফলে দীর্ঘ সময় ধরে হাসপাতালগুলোতে জনবল সংকটসহ নানা সমস্যা জিইয়ে রাখা হয়েছে।

পরিদর্শনের সময় হাসপাতালের রোগীদের কাছ থেকে চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান নিয়ে নানা অভিযোগ শোনেন মন্ত্রী। রোগীদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে দায়িত্ব পালনে অবহেলার দায়ে হাসপাতালের তিনজন সিনিয়র নার্সকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে বর্তমান সরকার বাজেটে বরাদ্দ দ্বিগুণ করেছে এবং সারাদেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com